1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাসদ সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

বাসদ সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৩৪ বার

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফখরুদ্দিন কবির জানান, চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে মুবিনুল হায়দার চৌধুরী তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজে দান করে গেছেন। তাঁর মৃত্যুতে বাসদ (মার্ক্সবাদী) তিন দিনব্যাপী শোক পালন করবে।

৮৮ বছর বয়সী মুবিনুল হায়দার ২০১২ সালে ইউরিনারি ট্র্যাক্ট ক্যানসার থেকে সেরে উঠেন।

গত ১৩ মার্চ গোসল করার সময় তিনি পিছলে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। এরপর থেকে তিনি হাত ও পা নাড়াতে পারছিলেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net