1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে কয়েকটি পশুর হাটে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

রাউজানে কয়েকটি পশুর হাটে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৫৫ বার

আর মাত্র চার দিন বাকি পবিত্র ঈদুল আযহা। এই ঈদ উপলক্ষে রাউজানে বসেছে কোরবানী পশুর হাট। সামাজিক দুরত্ব বজায় রেখে কোরবানী পশুর হাটে বসাতে সরকারের দেওয়া বিধি-নিষেধকে উপেক্ষা করে চলছে বেচাকেনা।

ক্রেতা-বিক্রেতা ও পশুর হাটে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ অধিকাংশ মানুষের মুখে মাক্স থাকলেও কিছু মানুষের মুখে নেই মাক্স। ১৬ জুলাই (শুক্রবার) রাউজানের হলদিয়া ফকির টিলা বাজার, ডাবুয়ার হিংগলা মুছা শাহ্ বাজার, চিকদাইর হক বাজার, নোয়াপাড়া চৌধুরী হাটে বসে পশুর হাট। সেখানে ক্রেতা–বিক্রেতাদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাক্স। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বিকেলে এসব পশুর হাটে অভিযান চালায়। অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা আদায় করা হয়।পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতায় করেন।

অপরদিকে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুনের নেতৃত্বে রাউজান থানার পুলিশের একটি দল রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট বাজারে পশুর হাট মনিটরিং করে।এই হাটে অধিকাংশ ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য বিধি অমান্য করে গরু-ছাগল বেচাকেনা করতে দেখে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুন ক্রেতা- বিক্রেতাদের মধ্যে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া সহপুলিশ সদস্যরা। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হলদিয়া ফকির টিলা বাজার ও ডাবুয়ার হিংগলা মুছা শাহ বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৭টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net