1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক ডাউনের দ্বিতীয় দিনে বেশ তৎপর জেলা প্রশাসন নরসিংদী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

লক ডাউনের দ্বিতীয় দিনে বেশ তৎপর জেলা প্রশাসন নরসিংদী

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৫০ বার

সরকার ঘোষিত ৭ দিনের লক ডাউনে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় বেশ তৎপর জেলা প্রশাসন নরসিংদী।
লক ডাউনের দ্বিতীয় দিনে নরসিংদীর বাজার, দোকানপাট বন্ধ রয়েছে। রিকসা ও ছোট যানবাহন ছাড়া তেমন কিছু চলাচল করতে দেখা যায় নাই। ঢাকা সিলেট মহাসড়কে ও পণ্যবাহী গাড়ী ছাড়া সকল যানবাহন বন্ধ রয়েছে। মোরে মোরে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ দিকে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি করোনা যুদ্ধা খ্যাত মোঃ শাহ আলম মিয়া মাধবদী, শেখেরচর,পাঁচদোনা, আবদুল্লাহপুর চৌয়ালা, সাটির পাড়া, ও বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় তিনি বেশ কয়েকজনকে অর্থ দন্ড প্রদান করেন। জরুরী প্রয়োজন ছাড়া যারা বাহিরে বের হয়েছে তাদের কে মৌখিক সতর্ক করে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। জেলা প্রশাসনের জোর তৎপরতায় দেখা যাচ্ছে। এবাও মাঠে রয়েছে প্রথম ধাপে করোনা যুদ্ধা খ্যাত বিঞ্জ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে বদ্ধ পরিকর, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর দিকে যদি আমরা সতর্ক থাকতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখতে পারবো, তাই এখনই উত্তম সময় সতর্ক হবার, নিজে সুস্থ থাকুন অপর কে সুস্থ থাকতে দিন । এ সময় সাথে ছিল মেজর মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net