1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট পৌরসভার আবাসনের বাসিন্দারা স্বাস্থ্য বিধি মানছেন না জ্বর ও সদ্দি নিয়ে অবাধ চলাফেরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

লালমনিরহাট পৌরসভার আবাসনের বাসিন্দারা স্বাস্থ্য বিধি মানছেন না জ্বর ও সদ্দি নিয়ে অবাধ চলাফেরা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৬২ বার

লালমনিরহাট পৌরসভার ২টি আবাসনের ৩১০ টি পরিবারে মোট ৭০০ জন মানুষ গত ২০০৯ ও ২০১০ সাল থেকে বসবাস করে আসছেন। কিন্ত গত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে করোনা ভাইরাস দেখা মিললে গত ১৭ মার্চ থেকে বাংলাদেশে দফায় দফায় লকডাউন শুরু হতেই থাকে। ফলে লালমনিরহাটের পৌরসভার ওই আবাসনের বাসিন্দারা কর্মহীন হয়ে পড়লেও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন জেলায় কর্মের জন্য ছুটে যায়। এতে ওই দিন মজুর মানুষ গুলো জীবানু বহন করে চললেও তারা লালমনিরহাট সদর হাসপাতালে কিংবা কোন চিকিৎসকের নিকট পরীক্ষার জন্য যায় না, তারা করোনা কি? এখনো বুঝে না, কিংবা বুঝার চেষ্টাও করে না। ফলে দিন দিন ওই আবাসনে বসবাসরত বাসিন্দারা সদ্দি ও জ্বরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ৬ জুলাই সাপটানা আবাসন প্রকল্প কমিটির সভাপতি মোঃ রাশেদ ইসলাম জানান, আমাদের আবাসনে ৭০০ জন জনসংখ্যার মাঝে ৬০/৭০ জন মহিলা ও পুরুষ প্রচন্ড জ্বর ও সদ্দিতে আক্রান্ত হয়ে তারা হর হামেশেই শহর-বন্দরে চলাফেরা করছেন। ভালো মতো চিকিৎসা না করার কারনে দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখার যেন কেউ নেই।

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর জানান, আবাসনে মানুষ আক্রান্তের খবর আমার জানা নাই। কেউ আক্রান্ত হলে মেডিকেলে ফ্রি চিকিৎসা নিতে পারবেন। লালমনিরহাট সিভিল সার্জন অফিস এ বিষয়ে কিছুই জানেন না। তবে এলাকাবাসী জানান, আবাসনের বাসিন্দারা স্বাস্থ্য বিধি না মানায় দিন দিন জ্বর ও সদ্দিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হয়তবা জরুরি ব্যবস্তা গ্রহন করা না হলে করোনার মহামারী আকার ধারণ করার আশংকা রয়েছে। আবাসনের লোকজন হরহামেশাই এমন জীবাণু নিয়ে শহর-বন্দরে চলাফেরা করার কারনে বিশেষ করে লালমনিরহাট পৌরসভায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশংকা করছেন এলাকার সচেতন মানুষ। অপরদিকে আবাসনের একাধিক মানুষ লকডাউনে বেকার হয়ে পরায় মানবেতর জীবন যাপন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net