1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট বুড়িমারী স্হল-বন্দরে রাজস্ব আদায়ে ব্যাপক সাফল্য - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

লালমনিরহাট বুড়িমারী স্হল-বন্দরে রাজস্ব আদায়ে ব্যাপক সাফল্য

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৮১ বার

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে কাস্টমসের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ৯৫.৮৯ %। যা গত ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আদায় ছিল ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। এ আদায় বুড়িমারী স্থলবন্দরের স্থল শুল্ক স্টেশনের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড প্রবৃদ্ধি হার।

কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থবছরে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয় ৫২ কোটি টাকা সেখানে আদায় হয় ৪০ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৭-২০১৮ অর্থবছরে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয় ৫০ কোটি টাকা-সেখানে আয় হয় ৬৮ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০১৮-২০১৯ অর্থবছরে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয় ৯৪ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকা সেখানে আদায় হয়েছে ৭৬ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার টাকা। ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয় ১০৪ কোটি ৮৯ লাখ টাকা সেখানে আদায় হয়েছে ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয় ১১৩ কোটি ৮০ লাখ সেখানে আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার মো. কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, বুড়িমারী কাস্টমসের রাজস্ব আদায়ের রেকর্ড প্রবৃদ্ধি ৯৫.৮৯%। যা বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ইতিহাসে সর্বোচ্চ রেকড প্রবৃদ্ধি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net