ঢাকা   ০১:২৫:২৭ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আশুলিয়ায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ব্যারিস্টার ইমামের উদ্যোগে ত্রাণ বিতরণ

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪২৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা যুবলীগ নেতা ব্যারিস্টার জনাব মোঃ ইমাম হাসান ভূঁইয়ার উদ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১২ই আগস্ট) আশুলিয়া গাজিরচট আলিয়া মাদ্রাসার মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ব্যারিস্টার ইমাম হাসান ভূইয়ার উদ্যোগে সাভার উপজেলার আশুলিয়ায় লগডাউনে কর্মহীন, অসচ্ছল খেটে খাওয়া প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি ।

ব্যারিস্টার ইমাম হাসান দৈনিক শ্যামল বাংলা’র বিশেষ প্রতিবেদক-মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনানুযায়ী করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকেই আমি মানুষকে সচেতন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও বার্তা প্রদান, সচেতনতা মূলক সভা-সেমিনার আয়োজন, অনলাইন টকশো, মসজিদে-মসজিদে মাইকিং করে আসছি। এছাড়াও বিনামূল্যে মাস্ক বিতরণ, দরিদ্র মানুষের বাড়ীতে-বাড়ীতে খাবার পৌঁছে দেয়া, পিসিআর ল্যাব স্থাপন, করোনায় মৃত লাশ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া, ভ্যাকসিন সম্পর্কে সকলকে সচেতন করে তোলাসহ বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় ১২ই আগস্ট বৃহস্পতিবার আড়ইশ পরিবারের মাঝে ৫দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আশুলিয়ার ভূঁইয়া পাড়া এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, বিশ্বব্যাপী অদৃশ্য ভাইরাস করোনা মহামারী আকার ধারণ করার পর থেকেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার অর্থ ও খাদ্য সংকটে ভুগছে। প্রথম থেকেই বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে যুবলীগের নেতা কর্মীরা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।খাদ্য সামগ্রীর মর্ধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, লবন ও তেলসহ মাস্ক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি