1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

গুইমারাতে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৮৩ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচী শুরু করে। পুষ্পস্তবক অর্পণ করেন গুইমারা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে ৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সন্মেলন কক্ষ উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।

বক্তাগন বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জীবনের স্মৃতিচারণ করে তার কর্মময় জীবনের ইতিহাস তুলে ধরেন। এবং ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাইউ মারমাসহ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ। শেখ কামালের জন্মদিন উপলক্ষে জালিয়াপাড়া বনরেন্জের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সবশেষ দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ ক্বারী উসমান গনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net