1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় মো. ফরহাদ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই অসীম।

ফরহাদ উপজেলা চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম দক্ষিণ পাড়ার জামাল উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শী জানান, ফরহাদ মোটরসাইকেল নিয়ে চৌদ্দগ্রাম বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নানকরা রাস্তার মাথা এলাকায় গতি কমিয়ে চালানোর সময় বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা যমুনা পরিবহনের বাস চলতে শুরু করলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। ধাক্কায় ফরহাদ হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। তাৎক্ষণিক দ্রুতগামী লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

ফরহাদ হোসেনের মামা জয়নাল আবদিন বলেন, ‘ফরহাদকে গত ১৫ দিন আগে মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। এর মধ্যে সে দুর্ঘটনা কবলিত হয়ে আহত হওয়ার পরে মোটরসাইকেলটি লুকিয়ে রাখা হয়। আজ সকালে তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি শেষে লুকিয়ে রাখা মোটরসাইকেলটি বের করে দিলে চৌদ্দগ্রাম আসার পথে দুর্ঘটনায় মারা যায়।’

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, নিহত ফরহাদের মরদেহ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। অভিযান চালিয়ে ফরহাদকে চাপা দেওয়া লরিটি জব্দ করা হয়েছে। লরির চালক এবং হেলপার পালিয়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net