1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামালপুরের ইসলামপুরে ডিবির দুই ভুয়া সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

জামালপুরের ইসলামপুরে ডিবির দুই ভুয়া সদস্য আটক

খাদেমুল বাবুল :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৪২ বার

উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে তারতাপাড়া গ্রামে ডিবি পুলিশের ভুয়া দুই সদস্যকে আটক করেছে এলাকাবাসী। সোমবার বিকালে ডিবি পরিচয়ে তারতপাড়া গ্রামের ঋষিপাড়ায় মধু রবিদাসের স্ত্রীর বুধিয়া রানীর নিকট পাঁচ হাজার টাকা দাবি করে তারা। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী দুই ভূয়া ডিবি সদস্যকে আটক করে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টারের বাড়িতে নিয়ে যায়। তারা হলো মেলান্দহ উপজেলার মাহমুদপুর বানিয়া বাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে হেলাল উদ্দিন (৪৫) পাঁচ পয়লা গ্রামের আবু তাহের মন্ডলে ছেলে আব্দল হাকিম (৪৪)। আসাদুজ্জামান মাস্টার জানান, ঈদের কয়েক দিন আগেও এই দুই ব্যক্তি ভুয়া ডিবি পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে নানা ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডিবির ভূয়া সদস্যদের পুলিশে সোর্পদ করে এলাকাবাসী।
নোয়াপাড়া ইউনিয়নের বিট অফিসার এসআই আতিকুজ্জামান জানান, ঈদের সময় এরা ডিবি পরিচয়ে মানুষকে অত্যাচার করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। [৬] ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আটককৃতরা ঋষিপাড়ায় গিয়ে মধু রবিদাসের স্ত্রী দুয়ারানির নিকট ৫০০০ টাকা দাবি করলে ১০০০ টাকা দেওয়া হয়। পরে এলাকার লোকজন জড়ো হয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net