ঢাকা   ০৩:১৭:৪৭ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিলম্ব আর নয়, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চাই

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৫২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিছু রোহিঙ্গার বেপরোয়া অপরাধকর্মের কারণে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিস্তৃত হচ্ছে খুনোখুনি, মাদকের রাজ্য।

যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো দরকার। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে।

বাংলাদেশে রোহিঙ্গা রোহিঙ্গা আগমনের চার বছর পূর্তির দিন ২৫ আগষ্ট সকালে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সহ সভাপতি মনজুর আলম সিকদারের সভাপতিত্বে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর সামনে অবস্থান কর্মসূচীতে বক্তারা আরো বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা দরকার। যারা অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি করেছে সবগুলো বাতিল করতে হবে।

রোহিঙ্গাদের মদদদাতা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমাবেশে দাবি জানান বক্তারা।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহসভাপতি নুরুল আজিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাম খাইর, সহসাধারণ সম্পাদক শামশুল ইসলাম কেলু, মাস্টার জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক কানন বিশ্বাস।

সদস্যদের মধ্যে বক্তব্য দেন- সাংবাদিক এম. বেদারুল আলম, শেখ সেলিম, সাগর পাল সাজু, মোঃ রফিক, শাহাদাত হোসেন মুন্না, আব্দুল জব্বার, লুৎফুর রহমান খোকা, হারাধন রুদ্র সুজয়, মামুন অর রশিদ, মোস্তাফা কামাল রিফাত।

কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ পরিষদ কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক পুলিন চন্দ্র, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এসএম ছৈয়দ উল্লাহ আযাদ, সমাজকর্মী আব্দুর রহমান হাশেমী, মাইটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, সংবাদকর্মী মোঃ আলম।

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সদস্যরা ছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি