1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল

মাগুরার শ্রীপুরে কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪০৭ বার

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষকলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১৮ আগষ্ট রবিবার দুপুরে বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুর ১২ টায় উপজেলা কৃষকলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খাঁন বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ মঈনুল ইসলাম পলাশ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম বিপু, শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বদিয়ার রহমান। মাগুরা জেলা পরিষদ সদস্য ও যুবলীগনেতা আরজান বিশ্বাস বাদশা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিনুর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামন সাজ্জাদ, উপজেলা শ্রমিকলীগের কার্যকরী সদস্য মোঃ মুজিব মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ হাবিবর রহমান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কায়কোবাদ বিশ্বাস কবিরসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও মাগুরা০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সাইফুজ্জামান শিখরের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net