ঢাকা   ০৬:৩৯:৩৬ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

রাউজানে ইয়াবাসহ এক যুবককে আটক

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৭২৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে উপ পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে উপজেলার ৭নং সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামি মো. আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৬) সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে। এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, আটককৃত আব্দুর রাজ্জাক আগের দুইটি মাদক মামলায় পরোয়ানা ভুক্ত আসামি। সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি