1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিংক সিটির লেকে পোনা অবমুক্তকরন কর্মসূচি পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিংক সিটির লেকে পোনা অবমুক্তকরন কর্মসূচি পালিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার

রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। শনিবার থেকে মৎস্য সপ্তাহের সূচনায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষে এলাকায় মাইকিং করে প্রচারণা চালিয়েছে। ২৯ অগাস্ট রোববার রাউজান পিংক সিটির লেকের জলাশয়ে মাছ ছাড়ার মধ্যদিয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। পিংক সিটি লেকে মাছ অবমুক্ত করার এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা এসি ল্যাণ্ড অতিশ দর্শী চাকমা। উপস্থিত ছিলেন অফিস কর্মকর্তা বোরকান উদ্দিন, আ.লীগ নেতা এস এম বাবর, মাহবুবুল আলম, যু্বলীগ নেতা আবু ছালেক, সাবের হোসেন,ছাত্রলীগ নেতা তানভীর হাসান চৌধুরী, নাছির উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net