1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালে ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালে ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৯৫ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনাকালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ফেমাস জেনারেল হাসপাতালে স্বত্বাধিকারী আমিনুল ইসলাম আমিন। ‘হটলাইনের ফোন করলেই অক্সিজেন নিয়ে পৌঁছে যাবে ফেমাস হাসপাতাল কর্মী ’- এই প্রতিপাদ্যকে ধারণ করে শ্রীনগরের প্রতিটি এলাকায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবেন তারা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ফেমাস জেনারেল হাসপাতালে কার্যালয়ে এর শুভ উদ্ভোদন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ । মো. ইনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হক, সমাজ সেবক তাজুল ইসলাম প্রমুখ।

করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে অনেক সময় বুঝে ওঠার আগেই রোগী অক্সিজেন স্বল্পতার কারণে মৃত্যুবরণও করছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে রোগীর স্বজনরা যদি বুঝতে পারেন তবে কল করুন ফেমাস জেনারেল হাসপাতালের করোনাকালীন অক্সিজেন সেবা প্রদানের হট লাইনে। ফোন করলেই দ্রুত সময়ের মধ্যে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার আপনার বাড়িতে। এই কাজে ফেমাস জেনারেল হাসপাতালে কর্মীরা দিনরাত সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

এ উদ্যোগের বিষয়ে ফেমাস জেনারেল হাসপাতালে স্বত্বাধিকারী আমিনুল ইসলাম আমিন বলেন, আমি ও আমার পরিবার করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই মহামারীর শুরুতেই আমরা এলাকার অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রান দিয়েছি। এক সময় টাকা দিয়েও এই অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। তাই আমরা সেই অতিব জরুরি স্বাস্থ্য সেবার যন্ত্র নিয়ে এগিয়ে এসেছি। শুধু হট নাইলে কল করলেই পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। আমাদের হট লাইনে ফোন করুন হটলাইন নাম্বার -01717897126।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net