1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধঃ বিপাকে কয়েকটি পরিবার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শ্রীনগরে বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধঃ বিপাকে কয়েকটি পরিবার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৭১ বার

শ্রীনগরে বেড়া দিয়ে যাতায়াতের একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ২৫টি পরিবার তাদের প্রাত্যহিক চলাচল নিয়ে বিপাকে পরেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে।

গতকাল শনিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই এলাকার বাবুল শেখ ও স্বপন শেখের সাথে বাড়ি নিয়ে বিরোধ চলছিল। বাবুল শেখ কয়েকদিন আগে বিরোধপূর্ণ বাড়িতে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে গেলে স্বপন শেখ শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেয়াল নির্মাণ বন্ধ করে দেয়। পরে আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব খানের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

কোন সিদ্ধান্ত ছাড়াই সালিশ শেষ হলেও চেয়ারম্যান অজ্ঞাত কারণে দুই পক্ষের আপোষনামা থানায় জমা দেন। বিষয়টি জানতে পেরে অভিযোগের বাদী থানায় যোগাযোগ করেন এবং তিনি কোন আপোষনামা দেননি বলে জানান। এঘটনায় পুলিশ দুই পক্ষকে থানায় আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল শেখ বেড়া দিয়ে রাস্তাটি আটকে দেয়। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ওই এলকার প্রায় ২৫টি পরিবার বিপাকে পরে। কোমড় পর্যন্ত পানি ভেঙ্গে তাদের চলাচল করতে হচ্ছে বলে জানান বৃদ্ধা আছিয়া বেগম(৭০)।

আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী খান বলেন, বাবুল শেখ আমাকে ভুল বুঝিয়ে একটি মিমাংসা পত্র নিয়ে গেছেন। রাস্তায় বেড়া দেওয়ার বিষয়টি আমার জানা নেই।

এ ব্যাপারে বাবুল শেখ বলেন, স্বপন শেখ তার জায়গায় ভবন করেছে। এখন আমাকে চলাচলের রাস্তা দিলে আমিও রাস্তা দিব।

অভিযোগটির তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এএসআই আকরাম বলেন, বিবাদী এসে আপোষনামা দিয়ে গেছে। তা সঠিক কিনা আমি জানি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net