1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাস্থ্য মন্ত্রীর ব্যাপারে চিন্তা-ভাবনা করা উচিত : ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাংসদ ভান্ডারী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

স্বাস্থ্য মন্ত্রীর ব্যাপারে চিন্তা-ভাবনা করা উচিত : ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাংসদ ভান্ডারী

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৬৭ বার

চৌদ্দ দলীয় জোট নেতা ও ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেছেন, ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক একেকবার একেক সিদ্ধান্ত জানিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। এহেন কর্মকান্ডে আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রী বিরোধী দলকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আমরা জনপ্রতিনিধিরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি। কারণ- মসজিদ; মন্দির, গ্ৰাম-গঞ্জে মাইকিং করে গণটিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করায় মানুষ ব্যাপক হারে উপস্থিত হতে চলেছে। বলতে গেলে- ভোট উৎসবমুখর অবস্থায় দাঁড়িয়েছে। এমন সময় ভিন্ন কথা বলে স্বাস্থ্য মন্ত্রী বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। আমি আশা করি- সকলের সাথে পরামর্শ করে পদক্ষেপ নেয়া হবে; যেটি অপরিবর্তিত থাকবে। এর ব্যত্যয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হলে আমরা জনপ্রতিনিধিরা দায়-দায়িত্ব নেব না।
তাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো- স্বাস্থ্য মন্ত্রীর ব্যাপারে চিন্তা-ভাবনা করা উচিত এবং অতীব জরুরী। স্বাস্থ্য মন্ত্রীর কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তিনি আরো বলেন, করোনা বিস্তার রোধকল্পে জনগণকে মাস্ক পরণে মসজিদের ইমামগণ সবচেয়ে বেশী ভূমিকা রাখতে পারে। তাই তাদের অনুরোধ জানাতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বেশি ভূমিকা রাখতে হবে।

তিনি ৭ আগস্ট (শনিবার) সকালে ফটিকছড়ির ধর্মপুর ও রোসাংগিরীতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

ইউএনও মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী।
বক্তব্য রাখেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল কাইয়ুম, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, জাফতনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হালিম, আব্দূল্লাহপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ অহিদুল আলম, খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net