1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় পরকীয়ায় পরে স্বামীকে হত্যায় স্ত্রীসহ পরকীয়া গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

আশুলিয়ায় পরকীয়ায় পরে স্বামীকে হত্যায় স্ত্রীসহ পরকীয়া গ্রেফতার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩১৬ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়া কাঠগড়া এলাকায় ডিস ব্যবসায়ী ইলিম সরকারকে (৪২) নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রীসহ স্ত্রীর পরকীয়াকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।

২৫ আগস্ট বুধবার বিকালে গনমার্ধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পিবিআই এর উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান। এরআগে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নিহত ইলিম সরকারের স্ত্রী সুলতানা আক্তার ক্যামেলি (৩২) ও নাটোর জেলার গুরুদাসপুর থানার তেলটুপি গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ রবিউল করিম পিন্টু (৩৫)।আরও একজন পলাতক রয়েছে।

মামলা সুত্রে জানা যায় গত ২৮ মার্চ স্বামী ইলিম সরকারকে হত্যা করেন স্ত্রী ও পরকীয়া প্রেমিক পিন্টুসহ তার সহযোগীরা। সেসময় পুলিশ ও পরিবারের সদস্যদেরকে বুঝতে না দিতে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনও করেন নিহতের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী তার নানারবাড়ি কাঠগড়া থেকে লেখাপড়া করার সুবাদে ইলিম সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ বছর আগে বিয়ে করে তারা দাম্পত্য জীবন শুরু করেন।

পিবিআই জানায়, ইলিম সরকারের বাসায় বিদ্যুৎ মিটার লাগানোর কাজ করতে এসে নিহতের স্ত্রীর সঙ্গে ২০১৯ সালে পরিচয় হয় পিন্টুর। পিন্টু জামগড়া পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান ছিলেন এবং আশুলিয়ার জামগড়ার বেরন এলাকায় বসবাস করতেন। এর পর তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ইলিম সরকার জানতে পারলে তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এই ঘটনা ইলিম সরকার তার স্ত্রীর পরিবারের সদস্যদের জানাবেন বলে হুমকি দেন। পরে হত্যাকাণ্ডের ৭ দিন আগে ইলিম সরকারকে খুনের পরিকল্পনা করেন তার স্ত্রী ও পরকীয়া প্রেমিক পিন্টু। পরিকল্পনা অনুযায়ী রাতে স্বামী ইলিম সরকারকে দই মিষ্টির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় তার স্ত্রী। পরে সকালে পিন্টুসহ তার সহযোগী ঘরে ঢুকে ইলিম সরকারকে হত্যা করেন। এ সময় তার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেন। সকাল ৮টার মধ্যে সবাই পোশাক কারখানায় কাজে গেলে মানুষশূন্য হয় এলাকা। হত্যাকাণ্ড ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ডিস ব্যবসার কোন্দলের বিষয়টি তখন প্রচার করেন স্ত্রী ক্যামেলী।
ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান গনমার্ধ্যমকে বলেন, এ ঘটনায় পিন্টুর সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ ঘরে ঢুকে ইলিম সরকারকে কুপিয়ে হত্যা করে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় হত্যাকারীরা। ঐদিন সকালে তার রক্তাক্ত মরদেহ দেখে হত্যাকারী ও তার স্ত্রী চিৎকার করে কান্নাকাটি করেন। পরে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনও করেন তিনি ।

নিহত ইলিম সরকার কাঠগড়া এলাকার স্হানীয় বাসিন্দা হাজী মোঃ ফজল হক সরকারের ছেলে। তিনি প্রায় ৫ বছর ধরে ডিসের ব্যবসা করছিলেন। ১০ বছর বয়সের ছেলে কাইফ ও ৭ বছরের কাশফিয়া নামের এক কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় এলাকাবাসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net