1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নূর অটিজম বিদ্যালয়ে শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু  বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

নূর অটিজম বিদ্যালয়ে শোক দিবস পালিত

প্রতিনিধি তাড়াইল(কিশোরগঞ্জ):
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৭৬ বার

কিশোরগঞ্জেরতাড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে নূর অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের খাবার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,হাজার ববছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাররং গ্রামের বিদ্যালয় প্রাঙ্গনে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে উন্নত খাবার বিতরণ ও সেমিনার অনুষ্টিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার প্রতিবন্ধী মো.মোহসিন।সভাপতিত্ব করেন নূর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবারের হোসেন খান সাকি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন,উপজেলা পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক মিশুক ভৌমিক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মো.মোহসিন বলেন,প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়।আমি নিজেও প্রতিবন্ধী চোখে দেখতে পাইনা।ভালো শিক্ষা এবং চিকিৎসা পেলে প্রতিবন্ধীরা দেশ ও সমাজে অগ্রনী ভূমিকা পালন করতে পারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন।তিনি সেমিনারে আগত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিবাবকদের উদ্যেশ্যে বলেন আপনাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে নিয়ে আসবেন।এখানে যেমন শিক্ষা গ্রহন করবে তেমনি বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net