1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে ৬০০০ মানুষ করোনার টিকা পেয়েছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

বোরহানউদ্দিনে ৬০০০ মানুষ করোনার টিকা পেয়েছে

মনিরুজ্জামান,ভোলা
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৯৭ বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় করোনাভাইরাসে গণ টিকাদান কর্মসূচি শনিবার পালিত হয়েছে। সারা দেশের সাথে সঙ্গতি রেখে এখানে ৯ ইউনিয়ন ও পৌর সভার প্রায় ৬ হাজার মানুষকে গন টিকার আওতায় আনা হয়েছে। এসব তথ্য উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে প্রাপ্ত।

বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান জানান, শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নয়টি ইউনিয়ন ও পৌরসভায় টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম পর্যায়ে ইউনিয়নগুলোর ১,২, ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের ভ্যাকসিন এর আওতায় আনা হলেও পর্যাক্রমে প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদেরকে এ ভ্যাকসিন এর আওতায় আনা হবে। তিনি আরো জানান প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে মাধ্যমিক তালিকা তৈরি করে নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার ডাক্তার তপতী চৌধুরী বলেন, সিনোফার্ম টিকার মাধ্যমে আজ এক দিনের ট্রায়াল ক্যাম্প শেষ হয়েছে। ইতিমধ্যে অ্যাক্ট্রেজেনিকা করোনার ভ্যাকসিন আমরা হাতে পেয়েছি। আগামী ২/১ দিনের মধ্যে যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেনি তাদেরকে এই টিকা প্রদান করা হবে । হাসপাতালে নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net