ঢাকা   ০৮:৪২:৩৩ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১১ আগষ্ট বুধবার বেলা ১১ টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক খোন্দকার আবু আনছার নাজাত আশা ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ও শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সর্দার আবদুর রহিম,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ও একুশে পত্রিকার সাংবাদিক মোঃ জুয়েল রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক মোঃ সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য নুরুল আমিন বিশ্বাস, আমলসার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুর রশিদসহ আরো অনেকে।

সভায় ১৫ আগষ্ট ২০২১ রবিবার সকাল ৮ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভা, এবং সর্বশেষ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি