1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় পানিবন্দি পরিবারে অনুদান প্রদান যমুনা ব্যাংক ফাউন্ডেশনের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

শরণখোলায় পানিবন্দি পরিবারে অনুদান প্রদান যমুনা ব্যাংক ফাউন্ডেশনের

নইন আবু নাঈম শরণখোলাঃ
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৯০ বার

বাগেরহাটের শরণখোলায় অতিবৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়া অসহায় ও অতিদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। বুধবার (৪ আগষ্ট) দুপুরে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের কাছে তিন লাখ টাকার চেক হস্থান্তর করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনার আঞ্চলিক প্রধান সাব্বির আহম্মেদ খান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, ব্যবসায়ী জামাল তালুকদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুদানের টাকা দিয়ে উপজেলার চারটি ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়া ও করোনাকালিন অসহায় দরিদ্র পরিবারে শুকনা খাবার, পানি বিশুদ্ধ করন ট্যাবলয়েট ও খাবার স্যালাইন বিতরন করা হবে। আলহাজ নুর মোহাম্মদ ট্রষ্টের প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ এর ব্যক্তিগত উদ্যোগে এই অর্থ প্রদান করা হয়।
বর্তমানে সারাদেশে করোনাকালীন অসহায় ও দ্ররিদ্র পরিবারে এভাবে অর্থ সহায়তা প্রদান করে চলছে বলে খুলনার আঞ্চলিক প্রধান সাব্বির আহম্মেদ খান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net