1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

শেরপুরের নকলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৩৮ বার

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নকলা উপজেলা পরিষদের হল রুমে সকালে আলোচনা সভা নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। প্রধান বক্তা হিসেবে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন।

অন্যন্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) কাওসার আহমেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান , নকলা উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ,নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম মোস্তুাফা, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেক,নকলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ । বিকেলে নকলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এসময় উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net