1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শোক দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের খাদ্যসামগ্রী দিলেন বাবলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

শোক দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের খাদ্যসামগ্রী দিলেন বাবলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩১৯ বার

জাতীয় শোক দিবসকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকার হিজরা সম্পাদায়, পরিছন্ন কর্মী, স্কুল শিক্ষক-শিক্ষিকা, শ্রমিকসহ ৫০০ শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, লবন, তেল, আলু,আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

শনিবার (৭ আগস্ট) দুপুরে জুরাইনে নিজ কার্যালয়ের সামনে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় বাবলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকা সময় বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু তৎকালীন কিছু স্বার্থান্বেষী মহলের বিরোধীতার কারণে তিনি তা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান জি,এম কাদেরের নির্দেশে জাতীয় শোক দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার মানুষের মাঝে আমার সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছি।

তিনি আরো বলেন, অনেকেই বঙ্গবন্ধুকে বিশেষ দলের সম্পদ মনে করেন, তারা বঙ্গবন্ধুকে ব্রাকেটবন্ধি করে রাখতে চায়। বঙ্গবন্ধুকে ব্রাকেটবন্ধি করে রাখা জাতির জন্য দুঃখ জনক।

আমাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধু সার্বজনীন। তিনি কোন বিশেষ দলের নেতাকর্মীদের নয়, তিনি সমগ্র বাংগালী জাতীর পিতা। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন পূরুষ। অধিকার বঞ্চিত স্বাধীনতাকামী মানুষের স্বপ্নের মহানায়ক।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ হিন্দু মহাজোটের সভাপতি ডি,কে সমির প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net