1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইহুদী খ্রীষ্টানরা উঠে পড়ে লেগেছে সারা বিশ্ব থেকে মুসলিম উম্মার ঐক্য নষ্ট করতে-আল্লামা আশরাফ শাহ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

ইহুদী খ্রীষ্টানরা উঠে পড়ে লেগেছে সারা বিশ্ব থেকে মুসলিম উম্মার ঐক্য নষ্ট করতে-আল্লামা আশরাফ শাহ

শাহাদাত হোসেন, রাউজানঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪১৯ বার

চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা গোলামুর রহমান অাশরাফ শাহ(মা.জি.আ)বলেছেন ইহুদী খ্রীষ্টানরা উঠে পড়ে লেগেছে সারা বিশ্ব থেকে মুসলিম উম্মার ঐক্য নষ্ট করতে।তিনি বলেন আল্লাহর রাসুল(স.),আহলে বায়েত রাসুল,অলীয়ে কেরামগনের মাধ্যমে প্রতিষ্টিত ইসলামকে কেউ বিনষ্ট করতে পারবেনা।কেননা মুসলমানদের গায়েবী মদদদাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ তার রাসুল।তিনি আরো বলেন আত্মত্যাগ,সৌহার্দ্য আর ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে হযরত ইমামে হোসাইন(রঃ)সমগ্র জাতীকে শিক্ষা দিয়ে গেছেন হকের উপর অটল থাকলে কোন শক্তির কাছে মাথানত করতে হবেনা।তিনি বলেন ৬১ হিজরী সনে কারবালার প্রান্তরে ইসলামের জন্য ইমামে হোসাইন(রঃ) সহ ৭২ জন শহীদানের শাহাদৎ বিশ্ব মুসলিমের জন্য এক বড় ঈমানী শিক্ষা।হক-না-হকের এ যুদ্ধে সত্যর জয় হয়েছিল ইতিহাস সেই কথা বলে।তাই তিনি বলেন ইমামে হোসাইন (রঃ) শাহাদাতের বিনিময়ে প্রাপ্ত ইসলামে যাতে কোন নাস্তিক্যবাদী,ইসলাম বিরোধী ও এজিদ বাহীনি চক্র ষড়যন্ত্র করে মুসলমানদের ঐক্য যেন নষ্ট করতে নাপারে সে বিষয়ে সদা সজাগ থাকতে হবে ঈমানদার মুসলমানদের।তিনি (সোমবার)মধ্যরাতে তার পিতা হযরতুল আল্লামা শাহসূফি জিল্লুর রহমান অালিশাহ(রহঃ)১৩তম বার্ষিক ওরশ উপলক্ষে বেতাগী মাদ্রাসা ময়দানে বিশাল ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্য রাখছিলেন।মাওলানা কাজী আরিফুর রহমান রাসেদের সঞ্চালনায় তকরির করেন পীরজাদা মাওলানা জিয়াউর রহমান (আবুশাহ),পীরজাদা মুহাম্মদ আহসান উল্লাহ,পীরজাদা মাহবুবুর রহমান ছফি উল্লাহ,পীরজাদা ওবাইদুর রহমান (পেঠান শাহ),অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী,আল্লামা হাফেজ রুহুল আমিন,অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী,কমিটির পক্ষে মফিজুল ইসলাম সিকদার,এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, সাংবাদিক এম বেলাল উদ্দিন প্রমুখ।বাদে আছর প্রী ৮ টি অক্সেজেন গ্যাস সিলিন্ডার এলাকাবাসীর জন্য উদ্বোধন করেন দরবারের পক্ষ থেকে।পরে মিলাদ খিয়াম,আখেরী মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net