1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে জালিয়াপাড়া ইসলামিক মিশনে অক্সিজেন সিলিন্ডার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

গুইমারা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে জালিয়াপাড়া ইসলামিক মিশনে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৫৪ বার

১৫ আগষ্টকে উৎসর্গ করে করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ জনগনের স্বাশকষ্ট রোধকল্পে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে জালিয়াপাড়া ইসলামিক মিশনে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
২৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে জালিয়াপড়া ইসলামিক মিশন কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। পল্লী সঞ্চয় ব্যাংকের গুইমারা শাখা ব্যাবস্হাপক শান্তনু মহাজন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, জালিয়াপাড়া রেন্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ পল্লী সঞ্চয় ব্যাংক ও ইসলামিক মিশনের কর্মচারীবৃন্দ।
অক্সিজেন সিলিন্ডার প্রদান উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য জালিয়াপাড়া ইসলামিক মিশনের প্রধান ডাঃ মুনমুন সুলতানা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিযে বলেন এ ধরনের প্রাপ্তি আমাদের কাজের প্রেরনা ঝুগাবে। তিনি ইসলামিক মিশনের করোনকালীন ধারাবাহিক কার্যক্রমের কিছু তথ্য তুলে ধরেন তা হলো ১৯-২০ অর্থ বছরে জালিয়াপাড়া ইসলামিক মিশনে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও প্যাথলোজির মাধ্যমে ৩৪৮৩৪ জন এবং ২০-২১ অর্থবছরে ৪০৮৯২ জনসহ এ পর্যন্ত ৭৫৭২৬ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্হাপক শান্তনু মহাজন বলেন সারাদেশের ন্যায় গুইমারা উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রধান অতিথি গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা বলেন, জালিয়াপাড়া ইসলামিক মিশন রামগড়, গুইমারাসহ বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিয়ে নজীর স্হাপন করেছে। গুইমারা নতুন উপজেলায় একমাত্র প্রতিষ্ঠান যা করোনার এ ভয়াবহতার মধ্যে ৭৫৭২৬ জন রোগীর চিকিৎসা সেবা দিয়েছে। বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আধুনিকায়ন করতে ইসলামিক মিশনটিকে হাসপাতাল করে দেওয়ার দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net