1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মঙ্গলবার রাতেও মুক্তি হচ্ছে না পরীমনির - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মঙ্গলবার রাতেও মুক্তি হচ্ছে না পরীমনির

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪২৪ বার

পরি মণি আদালত থেকে জামিন পেলেও কারাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন না ঢাকাইয়া সিনেমার নায়িকা পরীমনি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন এ প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজকে আর তাকে মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। আদেশ পৌঁছাতে দেরি হয়ে গেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি মুক্তি পাবেন।’

দুপুরে পরীমনির জামিনের খবর পেয়ে বিকেল থেকে কারাফটকে উৎসুক মানুষ তাকে দেখার জন্য ভিড় করতে শুরু করে। তবে সেখানে পরীমনির স্বজনের কাউকে দেখা যায়নি।

হালিমা খাতুন এ বিষয়ে বলেন, ‘তারা হয়তো আগেই জানতেন কাগজ পৌঁছাতে দেরি হবে। তাই আজকে তার স্বজনরা কেউই আসেননি।’

পরীমনির আইনজীবী মজিবুর রহমান অবশ্য তার মুক্তির আশায় ছিলেন। তিনি সন্ধ্যার দিকে বেশ কয়েকবার এ প্রতিবেদককে বলেন, ‘আমরা মনে করছি আমাদের কাজ শেষ। কতৃপক্ষ মুক্তি দেবে বলে আশাবাদী।’

এরপর রাত সারে ৮টার দিকে তিনি বলেন, বুধবার সকালে পরীমনি মুক্তি পাবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, জামিন পাওয়াও একটা অধিকার। তবে আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই আদেশ দিয়েছেন। এতে আমাদের করার কিছু নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net