1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সামাজিক বিরোধে মনোমালিন্য নিষ্পত্তি ও মাস্ক বিতরন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

মাগুরায় সামাজিক বিরোধে মনোমালিন্য নিষ্পত্তি ও মাস্ক বিতরন অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৬১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের ঘসিয়াল গ্রামে সামাজিক বিরোধের কারণে গ্রামবাসীর মাঝে দীর্ঘদিনের মনোমালিন্য নিষ্পত্তি ও এলাকায় মাস্ক বিতরণ হয়েছে।
২০ আগষ্ট শুক্রবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের ঘসিয়াল সার্বজনিন মন্দিরে মাগুরা জেলা পরিষদের পরিষদ সদস্য ও যুবলীগ নেতা মোঃ আরজান বিশ্বাস বাদশার নেতৃত্বে গ্রাম্য বৈঠকের মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করা হয়।

এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। দ্বারিয়াপুর ইউনিয়নের ঘসিয়াল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোবারক বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলম বিশ্বাস, চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জীবন কুমার মন্ডল, চৌগাছি গ্রামের বিমল বিশ্বাস, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সুশান্ত বিশ্বাস, গোয়ালদাহ গ্রামের বাবু জীবন কুমার মন্ডল, মালাই নগর গ্রামের ডাক্তার দিলীপ বিশ্বাসসহ অন্যরা।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলমান এ শালিসের সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন চরগোয়ালদাহ গ্রামের জহরলাল বিশ্বাস, অজয় ডাক্তার, অত্র ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নওশের আলী বিশ্বাস।
জানা যায়, ঘড়িয়াল গ্রামের নরেশ স্যার ও বিধান স্যারের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বিরোধের কারণে তাঁদের মধ্যে মনোমালিন চলে আসছিলো। এর প্রভাব গ্রামের সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করার কারণে এলাকার প্রয় সকলেই আতংকগ্রস্থ ছিলেন৷

এই সামাজিক বিরোধ নিষ্পত্তির কারণে এলাকায় অচিরেই শান্তির বাতাস প্রবাহিত হবে বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net