1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউখালী দুর্গম পাহাড়ী এলাকায় বাবা ভান্ডারীর আস্তানায় শতশত আশেক ভক্তদের পদচারনায় মুখরিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কাউখালী দুর্গম পাহাড়ী এলাকায় বাবা ভান্ডারীর আস্তানায় শতশত আশেক ভক্তদের পদচারনায় মুখরিত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৯ বার

কাউখালী উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় বাবা ভান্ডারীর আস্তানায় প্রতিদিন শত শত ভক্ত আশেকদের পদচারনায় মুখরিত। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম অলি হযরত গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় গহিন অরন্যে ফরিদ খালী খালের পাশে পাহাড়ের গুহায় কঠিন রেয়াজতে মগ্ন ছিলেন। জনমানব শুন্য গহিন অরন্যে পাহাড়ের গুহায় বন্য পশু প্রানীর বসবাসের স্থানে হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী দীর্ঘ ১২ বৎসর কঠিন রেয়াজত শেষে হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা বটপুকুরিয়া এলাকায় এসে আবোরো কঠিন রেয়াজতে ছিলেন। বটপুকুরিয়া এলাকা থেকে মাইজভান্ডারী ত্বরিকার প্রর্বতক হযরত গাউছুল আজম শাহ্সূফি হযরত সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভান্ডারীর নির্দেশে বটপুকুরিয়া এলাকা থেকে মাইজভান্ডার দারবার শরীফে নিয়ে যাওয়া হয়েছে বাবা ভান্ডারীকে। রাউজানের বটপুকুরিয়া বাবা ভান্ডারীর আস্তানায় ও কাউখালী উপজেলা গহিন অরন্যে বাবা ভান্ডারীর আস্তানায় প্রতিদিন চট্টগ্রাম জেলা ও দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত আশেক ভক্ত আসেন। আশেক ভক্ত গন রাউজান উপজেলা সদর থেকে শুরু হওয়া শহীদ জাফর সড়ক দিয়ে রাউজান উপজেলা সদর, ডাবুয়াা, হলদিয়া ইউনিরয়নের দুর্গম পাহাড়ী এলাকা হয়ে কাউখালী উপজেলা ফটিকছড়ি ইউনিয়নের পোড়া বাজার পর্যন্ত সিএনজি অটো রিক্সা, জীপ, মিনি ট্রাক,কার, মাইক্রোবাস, হাইস করে যায়। পোড়া বাজার থেকে পায়ে হেটে ফরিদখালী খালের পাড় ও খালের পানি দিয়ে উজানে গিয়ে গহিন অরন্যে বাবা ভান্ডারীর আস্তানায় পৌছে আশেক ভক্তরা। গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে পাহাড়ের গহিন অরন্যে বাবা ভান্ডারীর আস্তানায় জেয়ারতের উদ্দেশ্যে গেলে দেখা যায় আস্তানায় চট্টগ্রামের নাজির হাট থেকে মাইজভান্ডার দরবারের আশেক মামুনের নেতৃত্বে ১২ জন যুবক কিশোর আস্তানায় এসে জেয়ারত করেন । মুরগী জবাই করে বাবা ভান্ডারীর ফাতেহার আয়োজন করেন । বাবা ভান্ডারীর আস্তানায় জেয়ারত করার সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, পরিবেশ নেতা নুরুল আবছার, ব্যবসায়ী মহিউদ্দিন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net