1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরে অগ্নিকান্ডে ৪ পরিবার আশ্রয়হীনদের রুম ভাড়া নিয়ে দিলেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

কাশিমপুরে অগ্নিকান্ডে ৪ পরিবার আশ্রয়হীনদের রুম ভাড়া নিয়ে দিলেন

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫২ বার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা নামা বাজার সংলগ্ন মোঃ রবিউল, হবিউল ইসলাম, রনি ও তার বিধবা মা বেদানা আক্তার এর বসত ঘরে সন্ধ্যায় শর্ট সার্কিটের কারণে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। যাতে ভস্মীভূত হয়ে এখন চারটি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন। বিধবা বেদেনা আক্তারের নগদ দেড় লক্ষ, বড় ছেলে রবিউল ইসলামের ১৭৫০০, রবিউল ইসলামের ৩০ হাজার ও ছোট ছেলে রনির নগদ ২৬ হাজার টাকা আগুনে পুড়ে যায় । ধারণা করা হচ্ছে নগদ টাকা ছাড়াও ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছারখার হয়ে যায়। বেদেনা আক্তারের বড় ছেলে হবিউল এর অন্তঃসত্ত্বা স্ত্রী বলেন বাড়িতে আমি আর শাশুড়ী ছিলাম আর কোন পুরুষ মানুষ ছিল না আমাদের চিৎকারে পাশের বাড়ির মানুষজন ছুটে আসে। হবিউলের ৮ মাসের গর্ভবতী স্ত্রী সহ তারা এখন মানবেতর জীবনযাপন করছেন এক কাপড়ে দিনাতিপাত করছেন । খবর পেয়ে গতকাল স্থানীয় কাউন্সিলর মীর আসাদুজ্জামান তোলা ও সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা আক্তার মুক্তি ঘটনাস্থল পরিদর্শন করেন । এ বিষয়ে এ প্রতিবেদক’কে বলেন, তাদের ক্ষতিপূরণের আশ্বাস দেন ও ব্যাকৃতিগতভাবে আর্থিক সহায়তা প্রদানসহ তাদের থাকার জন্য তিনটি রুমের ব্যাবস্হা করে দিয়েছেন, সিটি করপোরেশনের মেয়র এড. আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম অবগত আছেন । ক্ষতিগ্রস্ত বেদেনা আক্তার কান্নায় ভেঙে পড়েন যে তার সারা জীবনের গচ্ছিত দেড় লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন যা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় । তার বাড়ির এক পাশে তুরাগ নদী অন্য পাশে একটি খাল এবং বাড়ি যাওয়ার একটি সরু রাস্তা যার কারণে ফায়ার সার্ভিসের টিম দ্রুত কাজ করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net