1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আদালতের রায় উপেক্ষা করে নির্মাণ কাজে বাধা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তিতাসে আদালতের রায় উপেক্ষা করে নির্মাণ কাজে বাধা

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৫ বার

কুমিল্লার তিতাস উপজেলায় আদালতের রায় উপেক্ষা করে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করে ইমারতের মালিক মোসাঃ নাছিমা আক্তার বলেন, ১৯৯৭ সালে উপজেলার কড়িকান্দি মৌজার এস এ খতিয়ান নং ২৭২ খারিজী নং ৬৬২ খতিয়ানভুক্ত ও ডিপি ১৮৪৩ নং খতিয়ানভুক্ত সাবেক দাগ ১০৮১ হালে ৩৭৭৬ ডোবা হালে দোকানপাট ৩ শতক। যাহার উত্তরে নুরুল হাসান, দক্ষিনে সরকারী রাস্তা, পূর্বে শান্তি মিয়া ও পশ্চিমে ফারুক হোসেন এবং একই দাগে উত্তরে কাদের ভূইয়া, দক্ষিণে সরকারী রাস্তা, পূর্বে ফারুক হোসেন, পশ্চিমে জব্বর মেম্বার ১০ শতক মোট তেরো শতক ভূমি আমি আমার স্বামি কাবিল হোসেনের কাছ থেকে ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছি। যাহার দলিল নং- ৪৫৫৫ তাং ৩০.৬.১৯৯৭ইং ১০ শতক এবং ৪৫৩৯ তাং-২৯.৬.১৯৯৭ ইং ৩ শতক।

এরই মধ্যে আমার দেবর ফারুক হোসেন ,নুরুল হাসান, ননদ রিনা ও মনি যোগসাজস করে বিভিন্ন সময় নানাহ অজুহাত দেখিয়ে আমার দখলিয় কড়িকান্দি বাজারস্থ ভাই ভাই ইতালিয়ান প্লাজার দ্বিতীয় তলায় ৪টি ও নিচ তলায় ৪ টি দোকান ঘর তালা লাগিয়ে দেয়। আমি কোনা উপায় অন্ত না পেয়ে ২০১৫ সালে কুমিল্লা আদালতে একটি দেওয়ানি মামলা করেছি যার নং- ১৪/১৫। উক্ত মামলাটি বিজ্ঞ বিচারক ২ বছর শুনানি শেষে ২০১৭ সালে আমার দখলীয় নালিশী তফসিলভুক্ত ভূমিতে বিবাদীগণকে অনুপ্রবেশ না করার জন্য চিরস্থায়ী ভাবে নিষেধ করে আমার পক্ষে রায় প্রদান করেন। উক্ত রায়ের আলোকে আমি ইতালিয়ান প্লাজার তৃতীয় তলায় আগস্ট মাসের ২২ তারিখে ৩ রোম বিশিষ্ট ইমারত নির্মান কাজ শুরু করি। এখন ছাদ ডালাই দিতে গেলে আমাকে নুরুল হাসানগং বাধা প্রদান করে। আমি এর সুষ্ট বিচার চাই।

এবিষয়ে নুরুল হাসান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মহাসিন ভূইয়ার নিকট আমরা বিচার দিয়েছি এবং উভয় পক্ষ সাদা কাগজে স্বাক্ষর করেছি। আগামী রোববার বিচারের তারিখ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মহাসিন ভূইয়া বলেন উভয় পক্ষের সম্মতি ক্রমে আগামী রোববার বিচারের তারিখ করা হয়েছে এবং মার্কেটের দোকানিদের উপস্থিতিতে বিচার হবে বলে উভয় পক্ষ সম্মতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net