1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ১৯ হাজার করোনা টিকা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

নবীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ১৯ হাজার করোনা টিকা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৬ বার

সারাদেশে একদিনে ৭৫ লাখ মানুষকে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা দিতে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিশেষ টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশে এ আয়োজন করা হয় ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যােগে উপজেলার সাড়ে ৪ লক্ষাধিক মানুষের মধ্য থেকে ১৩ টি ইউনিয়নে টার্গেট ছিল ১৯ হাজার ৫ শত জন তার মধ্যে টিকা প্রদান করা হয়েছে ১৬ হাজার ২ শত ১৪ জন।

বাকী ২ হাজার ২ শত ৮৬ জনকে আজ বুধবার ও বৃহস্পতিবার ৭টি ইউনিয়নে প্রদান করা হবে।নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রসহ ১৩ টি ইউনিয়নের ১৩ টি কেন্দ্র স্বাস্থ্য সহকারী,পরিদর্শক ও সেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে প্রতিটি উপজেলা পর্যায়ে তাৎক্ষনিক সরকারী নির্দেশনা পালন করে টার্গেট অর্জন করা সম্ভব হয়েছে।নবীগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, সার্কেল এ এসপি আবুল খয়ের,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নের্তৃবৃন্দ।এদিকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহম্মেদ কায়কাউস বলেন, বিশেষ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ৭৫ লাখ, আজকে পূরণ না হলে তা চলমান থাকবে। এরপর থেকে টিকা পাওয়া সাপেক্ষে এমন বড় ক্যাম্পেইনে এক কোটি ডোজ করে টিকা দেওয়া হবে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৫ বছরের বেশি বয়সী যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন, তাদের মধ্যে থেকেই ৭৫ লাখ মানুষকে এদিন টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। সেজন্য তাদের মোবাইলে আগেই এসএমএস পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছিল।সুত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হবে। একইভাবে আগামী মাসের একই তারিখে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net