1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে তথ্য অফিসের আয়োজনে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি "  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান

রামগড়ে তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” 

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ বার

তথ্য অফিস রামগড়ের আয়োজনে সোমবার রামগড় টাউন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” শীর্ষক কার্যক্রমের আওতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রীদের কে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের গল্প শোনান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজ উদ্দিন। তিনি তাঁর যুদ্ধকালীন বাস্তব অভিজ্ঞতা গল্পের মাধ্যমে সবার মাঝে উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব উন্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব রাশেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার জনাব আজিজুর রহমান আনজুম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামগড়ের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বেশি করে পড়তে হবে”।

ছাত্রীদের উদ্দেশ্যে সভাপতি উম্মে হাবিবা মজুমদার বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হলে তোমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং বই পড়তে হবে।”

উক্ত অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, শিক্ষক এবং ছাত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net