ঢাকা   ০৭:০৭:৫২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

সনাতন ধর্মীয় অনুসারীরা রাউজানে পালন করলেন গণেষপূজা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের সূর্য সংগ্রাম সংসদ শ্রী শ্রী দুর্গা ও কালি মন্দিরের আয়োজনে শ্রী শ্রী গণেষপূজা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর২৯১তম আবির্ভাব দিবস উপলক্ষে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে সূর্য সংগ্রাম সংসদ শ্রী শ্রী দুর্গা ও কালি মন্দির প্রাঙ্গনে এই সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়। একই সাথে কেক কেটে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এবং রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারহান করিম চৌধুরীর জন্মদিন উদযাপন প্রার্থনা সভা করা হয়। রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, সমাজ সেবক উজ্জ্বল কান্তি দাশ, প্রমোদ দাশ, উত্তম দাশ, তুহিন গুহ, সৌমিত্র ভট্টাচার্য্য জয়, অনিক দাশগুপ্ত, রাহুল দাশ, সুর্বণ দাশ,সনজয় পালিত। অনুষ্ঠানে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্তকে সম্মননা ক্রেস্ট প্রদান ও ফুল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি