ঢাকা   ০৫:৫৩:১২ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

স্কুল খোলা কিন্তু ক্লাশরুম ফাঁকা, বন্ধ হয়ে গেছে ডজন খানেক কিন্ডারগার্টেন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহামারী করোনার প্রভাবে ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা অর্ধেকের চেয়ে কম হওয়ায় প্রায় ক্লাস রুম ফাঁকা। সরেজমিনে কুমিল্লার তিতাস উপজেলার সকলে কিন্ডারগার্টেন গুলো ঘুরে দেখা গেছে এমন চিত্র। এবং বন্ধ হয়ে গেছে ডজন খানেক কিন্ডারগার্টেন।

কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েসন ও উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, শিক্ষক, শিক্ষার্থী ও অর্থ সংকটের কারনে এসকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে৷ তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯২টি আর কিন্ডারগার্টেন রয়েছে ৮৮টি এর মধ্যে ১২টি বন্ধ হওয়া কিন্ডারগার্টেন গুলো হলো, সাতানী ইউনিয়নের বর্ণমালা কিন্ডারগার্টেন, তিতাস কিন্ডারগার্টেন ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন কিন্ডারগার্টেন, জগতপুর ইউনিয়নের সাগরফেনা বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন ও তিতাস মাল্টিমিডিয়া স্কুল,বলরামপুর ইউনিয়নের মুনলাইট প্রি-ক্যাডেট স্কুল, কড়িকান্দি ইউনিয়নের বাংলাদেশ মডেল একাডেমি ও বন্দরামপুর মর্ডান স্কুল, জিয়ারকান্দি ইউনিয়নের সিদিপ মর্ডান স্কুল, কলাকান্দি ইউনিয়নের জোহরা খাতুন কিন্ডারগার্টেন, মজিদপুর ইউনিয়নের শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুল এবং ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আইডিয়াল স্কুল। এছাড়াও আরো ৫/৬ টি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে।

দড়িকান্দি লতিফ নগর ক্যামব্রেরিয়ান স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারনে অনেক শিক্ষার্থী কর্মমুখী হয়ে গেছে। তাই আমাদের স্কুলে উপস্থিতি অর্ধেকেরও কমে নেমে এসেছে, আশা করি নতুন বছরে আগের মতই শিক্ষার্থীর উপস্থিতি হবে।

বাংলাদেশ মডেল একাডেমির প্রধান মনিরুল ইসলাম বলেন পারিবারিক কারনে স্কুলটি বন্ধ হয়েছে, আশা করি খুব শীগ্রই স্কুলটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত হবে।

শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান সাইফুল ইসলাম বলেন আমাদের কিছু জামেলা ছিল তাই বন্ধ রয়েছে, আলোচনা হচ্ছে নতুন বছরে চালু করবো।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মহামারী করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়,বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বিভিন্ন কর্মমুখী হয়ে পড়েছে এবং ছেলে শিক্ষার্থীরাও বিভিন্ন কাজে লেগে গেছে আবার অনেকে বিদেশে চলে গেছে, তাই শিক্ষক, শিক্ষার্থী ও অর্থ সংকটের কারনে হয়তো ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম বলেন যে ১২ টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে, তা আমরা খুজেখুজে বের করেছি। তাদেরকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। কি কারনে স্কুল বন্ধ করেছে তাও জানতে পারছি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি