1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক |
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৬ বার

প্রেসিডেন্ট জোভেনাল মইসি হত্যাকাণ্ডে বর্তমান প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছেন দেশটির প্রধান কৌঁসুলি বেডফোর্ড ক্লঁদে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের কমিশনার (ফেডারেল কৌঁসুলি পদমর্যাদার) বেডফোর্ড ক্লঁদে মঙ্গলবার হেনরির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছেন। মইসি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজনের সঙ্গে হেনরির ফোনে কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী হেনরির দেশত্যাগে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন ক্লঁদে। তিনি বলেছেন, হেনরির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাকে জিজ্ঞাসাবাদের মতো যথেষ্ট তথ্য–প্রমাণ রয়েছে।

গত ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হন জোভেনেল মইসি। ওই হত্যাকাণ্ডের পরে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লঁদে জোসেফের সঙ্গে ক্ষমতা নিয়ে দুই সপ্তাহের উত্তেজনার পরে প্রধানমন্ত্রী পদে আসেন হেনরি।

মইসিকে হত্যার মধ্যে দিয়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ২০১৭ সাল থেকে হাইতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন মইসি। তাঁর পদত্যাগ দাবি করে দেশটিতে একাধিকবার বিক্ষোভ হয়।

সূত্র ; আলজাজিরা// প্রথম আলো

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net