1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাজাপাড়া মসজিদ নির্মাণকাজে অর্থ সহায়তা করলেন মেমং মারমা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

হাজাপাড়া মসজিদ নির্মাণকাজে অর্থ সহায়তা করলেন মেমং মারমা

আবদুল আলী, গুইমারা৷ খাগড়াছড়ি|
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৭ বার

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেমং মারমা বলেছেন, ” ধনী গরিবের ভেদাভেদ ভুলে, অসাম্প্রদায়িক চেতনা লালন করে প্রতিটি পাড়া মহল্লার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে”।তবেই পার্বত্য এলাকার সকলস্থানে উন্নয়ন দৃশ্যমান হবে।
শুক্রবার বিকালে খাগড়াছড়ির গুইমারা হাজা পাড়া জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন ও নগদ অর্থ সহায়তা প্রদান কালে তিনি এ কথা বলেন।, এসময় নির্মাণাধীন হাজা পাড়া জামে মসজিদের কাজের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে তিনি পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন ।
এসময় গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তম তালুকদার,বাবুল মেম্বার(সাবেক), উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল,সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, গুইমারা মসজিদের ইমাম মাও. ক্বারী ওসমান গনি,জালিয়াপাড়া মসজিদের ইমাম মাও.ক্বারী নোমান, রেনুডেবা মসজিদের ইমাম মাও.মোহাম্মদ মোস্তফা,হাজাপাড়া মসজিদের ইমাম মাও.আবু তাহের, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেক, সাধারন সম্পাদক দিদারুল আলম সহ এলাকাবাসী ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নির্মাণাধীন মসজিদের কাজে অর্থ সহায়তা দেওয়ায় জেলা পরিষদের সদস্য মেমং মারমার সুস্বাস্থ্য ও ভবিষ্যত সফলতা কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net