1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য আটক, ১৮ ইজিবাইক উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আশুলিয়ায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য আটক, ১৮ ইজিবাইক উদ্ধার

শাহজাহান হোসেন, আশুলিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় ইজিবাইক চোরের সংঘবদ্ধ চক্রের ও ছিনতাই চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। আটকের সময় তাদের কাছে থাকা ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার জিরানী বাজার এলাকার বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার মোঃ বশির আহম্মদ (৪০), কিশোরগঞ্জ জেলার মোঃ মোস্তফা কামাল (৪৯), লালমনিরহাট জেলার মোঃ জিয়াউর রহমান (২৭), দিনাজপুর জেলার মোঃ জলিল (৩২), ও নড়াইল জেলার মোঃ ওসমান শেখ (৩১)।

র‌্যাব-৩ জানায়, চক্রটি অভিনব কায়দায় ইজিবাইক চুরি করে আসছিলেন তারা। তারা প্রথমে প্রাইভেট কার বা মাইক্রোবাসযোগে ঢাকার পার্শ্ববর্তী টাঙ্গাইল, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় গিয়ে ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে গিয়ে কখনও চালকের হাত পা বেধে, আবার কখনও চালককে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করত।

র‌্যাব-৩ আরও জানায়, চক্রের সকলেই গাড়ী চালনায় পারদর্শী। চক্রের মূল হোতা বশির। সে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। মোস্তফা প্রাইভেটকার ও মাইক্রোবাস সরবরাহ করত। জিয়া মোবাইল ফোনে কথা বলার অভিনয় করে নজর রাখত। জলিল ও ওসমান ইজিবাইক চালিয়ে এসব চোরাই ও ছিনতাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইক বিভিন্ন গ্যারেজে এনে লুকিয়ে রাখত।

পরবর্তীতে তারা চোরাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইকের রং, সিট কভার পরিবর্তন করে একটি বাম্পার লাগিয়ে বিভিন্ন লোকজনের কাছে অর্ধেক দামে বিক্রয় করে দিত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সন্ধ্যায় আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net