1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ পুলিশে মাত্র একশ ত্রিশ টাকায় নিয়োগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

কিশোরগঞ্জ পুলিশে মাত্র একশ ত্রিশ টাকায় নিয়োগ

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ বার

কোনো দালাল বা অসৎ কর্মকর্তা-কর্মচারীকে দিতে হবে না টাকা। চাকরির সুপারিশের জন্য দৌড়াতে হবে না এমপি-মন্ত্রীর কাছে। মাত্র সাতটি ধাপ পেরোলেই মিলবে কিশোরগঞ্জ পুলিশে কনস্টেবল পদে চাকুরি। এজন্য খরচ হবে মাত্র ১৩০ টাকা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এখন আর আগের মতো চাকরিপ্রার্থীদের সরাসরি আবেদন করতে হবে না। অনলাইনে নিবন্ধনের পর প্রার্থীদের একটি ইউজার আইডি দেওয়া হবে। প্রার্থীরা আইডিতে ঢুকে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করবেন।

গত ১০ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সব শর্ত পূরণ করে আবেদনপত্র দাখিলের পর প্রার্থীরা অনলাইনে পুলিশের ওয়েবসাইট থেকে দুই কপি প্রবেশপত্র ডাইনলোড করবেন। এরপর আগামী ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলা পুলিশ লাইনসে ধাপে ধাপে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ বাহিনীকে সুসংহত, আধুনিকায়ন ও চৌকসবাহিনী হিসেবে গড়ে তুলতে সাতটি ধাপে শারীরিক সক্ষমতা যাচাই করে ট্রেইনি কনস্টেবল নির্বাচন করা হবে।

একেকটি ধাপে নির্ধারিত সময়ে নিয়ম মেনে উত্তীর্ণরাই দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর সব ধাপ পেরোতে পারলেই সুযোগ পাওয়া যাবে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার।

পুরো নিয়োগ প্রক্রিয়াটি শেষ করা হবে সাতটি ধাপে। উচ্চতা, ওজন, বুকের মাপ, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক, মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রশিক্ষণের জন্য অন্তর্ভুক্ত করা হবে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, একটি স্বচ্ছ প্রক্রিয়ায় শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের ট্রেইনি কনস্টেবল পদে নির্বাচন করা হয়। কিশোরগঞ্জে ৬১টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে ৫২ জন পুরুষ ও নয়জন নারী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net