ঢাকা   ০৪:৩২:০০ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শিশু নিখোঁজের ১সপ্তাহ পর মহালছড়িতে মৃতদেহ উদ্ধার

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে ১সপ্তাহ পূর্বে নিখোঁজ শিশুর মৃতদেহ মহালছড়ির ব্রীজপাড়া সংলগ্ন চেঙ্গী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে মহালছড়ি থানায় অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ জানান, মৃত শিশুটির পরিবারের লোকজন থানায় এসে সনাক্ত করার পর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত মৃতদেহের পরিচয়সূত্রে জানা যায়, মোঃ রিফাত হোসেন(৭), পিতাঃ মোঃ উজ্জ্বল হোসেন, উত্তর গঞ্জপাড়া, সদর খাগড়াছড়ি।

উল্লেখ্য, গত ১০সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীতে দুই শিশু গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। একজনের লাশ পাওয়া গেলেও শিশু(রিফাত) নিখোঁজ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি