1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ

চৌদ্দগ্রামে শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় শ্রমিক লীগ ঘোলপাশা ইউনিয়ন শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জুলফু মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি অ্যাডভোকেট নাঈমুল হক মজুমদার রাফিদ, ডাক ও টেলি-যোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব ফয়সাল বিন করিম।

ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য ফারুক আব্দুল্লাহ, শাহরিয়ার মজুমদার জুয়েল, সাংবাদিক জগলুল কবির নাসির, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি এ কে খোকন, সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক নন্দন কুমার পার্থ, ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল হক ভূঁইয়া, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দীন মজুমদার, পৌর যুবলীগ নেতা কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী, ইউপি সদস্য নুরুল বাহার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল-রায়হান আলকাস, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলকাছুর রহমান আলকাছ, কৃষকলীগের সভাপতি আরিফুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মজুমদারসহ ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net