1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জেল হাজতে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

ধর্মপাশায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জেল হাজতে

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৭ বার

সুনামগঞ্জের ধর্মপাশায় ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে এক আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামী রবিবার দুপুরে আদালতে হাজির হয়েছে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত আসামী রহম আলীর (৫৫) বাড়ির ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ বাগার গ্রামের বাসিন্দা। শিশুর মা বাদী হয়ে গত বুধবার দিবাগত রাত একটার দিকে রহম আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্মপাশা থানায় মামলা করেছিলেন। । ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও এসআই কাজল মিয়া রহম আলীর জামিন আবেদন নামঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, প্রতিবেশী রহম আলীর বাড়িতে ওই শিশুটি প্রায়ই টিভি দেখতে যেতো। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি টিভি দেখতে যায়। তখন রহম আলী স্ত্রী খাদিজা ও তার সন্তানেরা বাড়িতে ছিল না। সেই সুযোগে শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন করে এবং ধর্ষণ চেষ্টা চালায় রহম আলী। এ সময় শিশুটি যাতে আত্মচিৎকার না দিতে পারে সেজন্য রহম আলী শিশুটির মুখ চেপে ধরেছিল। শিশুটি কোনো রকমে সেখান থেকে ছুটে বাড়িতে আসে। পরে শিশুর অস্বাভাবিক আচরণ ও শরীরে বিভিন্ন স্থানে যৌন নিপীড়নের চিহ্ন দেখে শিশুটির মায়ের সন্দেহ হয়। তখন শিশুটি তার শরীরের স্পর্শকাতর স্থানে ব্যথা অনুভব হচ্ছে জানিয়ে সমস্ত বিষয় খুলে বলে। খবর পেয়ে শিশুর বাবা শিশুটিকে নিয়ে হাসপাতালে গেলে রহম আলীর ভাই রাসটো মিয়া হাসপাতালে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের ফিরিয়ে নিয়ে আসে। পরে স্থানীয় কয়েকজন মাতব্বর ও রহম আলীর পরিবারের লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়াসহ সামাজিকভাবে তা শেষ করার চেষ্টা করে। এমনকি শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে থানায় যেতেও বাধা দেওয়া হয়। পরে ওইদিন রাত ১০টার দিকে শিশুটিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net