ঢাকা   ০২:৪৫:২৫ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই

নোয়াখালীতে স্বাচিপের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,বিশ্ব মানবতার বাতিঘর,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে স্বাধীনতার স্ব-পক্ষের চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে কেক কাটার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুছ ছালাম, জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, স্বাচিপ নোয়াখালী জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ,ইচিপ ও বাংলাদেশ ছাত্রলীগ,আমাউমেক শাখার নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তারই অংশ বিশেষ স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন – অগ্রযাত্রা। তাছাড়া বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ রোধে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে গেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফলে বাংলাদেশে এর প্রকোপ রোধ করা গেছে।

পরে বাদ আছর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নোয়াখালী’র জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি