ঢাকা   ০৪:৩১:৪৭ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বন্য হাতির আক্রমণে মসজিদের ইমাম আহত

আনোয়ারা সংবাদদাতা :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে ইয়ার মোহাম্মদ (৫০) নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে মসজিদে যাওয়ার পথে মুহিব্বুল্লাহ খাঁন বাড়ী এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি।আহত ইমাম ইয়ার মোহাম্মদ উপজেলার ২নং বড় উঠান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খিলপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
স্থানীয়রা জানায়, ইমামের নিজ বাড়ী মুহিব্বুল্লাহ খাঁন বাড়ী থেকে ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ পড়াতে খিলপাড়া জামে মসজিদে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণের মুখে পড়েন তিনি। ওই সময় হাতির আঘাতে তিনি মারত্বকভাবে আঘাতপ্রাপ্ত হন। বিশেষ করে তার মাথায় গুরুতর যখম হয় । পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সুমন জানান, ৮নং ওয়ার্ড এলাকায় খিলপাড়া জামে মসজিদের ইমাম ইয়ার মুহাম্মদ হুজুর হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় হুজুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি