1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির গণশুনানী ও উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির গণশুনানী ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯৩ বার

“শেখ হাসিনার উদ্যোগ–ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে মাগুরার লাঙ্গলবাঁধ এলাকায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের উদ্যোগে গণশুনানী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী লাঙ্গলাধ বাজার বনিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের এজি এম মোঃ হেমায়েত উদ্দিন।
বিশিষ্ট সমাজ সেবক ও লাঙ্গলবাঁধ বাজার বনিক সমিতির সেক্রেটারী মোঃ রিজাউল কবীর চুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান সাংবাদিক মোঃ মফিজুর রহমান, মোঃ মহাসিন মোল্লা, এ এস আই আনারুল ইসলাম, মোঃ আলমগীর হোসেনসহ অন্যরা।
অপরদিকে একই দিন সন্ধ্যায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের উদ্যোগে উপজেলার চরচাকদা সার্বজনীন কালীমন্দিরের সামনে বিশিষ্ট সমাজ সেবক কার্তিক মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের এজিএম মোঃ হেমায়েত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাবিবুর রহমান, এলটি মোঃ আক্কাস আলী,অমিত কুমার মন্ডল, সুকুমার মন্ডলসহ আরো অনেকে।
গণ শুনানি ও উঠান বৈঠকে লাঙ্গলবাঁধ ও চাকদা এলাকা থেকে আগত পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের গ্রাহকেরা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net