1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শ্রীনগরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার

“আমারা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের শ্রীনগওে জতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সরকারী সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এই দিবস অনুষ্ঠিত হয়। সামাজিক প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণে যেমন বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারী সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এলাকা ভিত্তিক বিশিষ্ট নারীদের নামে ৫ টি কমিটি গঠন করা হয়।
৫টি কমিটির নাম (১) বেগম রোকেয়া (২) প্রীতিলতা ওয়াদ্দেদার (৩) কবি সুফিয়া কামাল (৪) বীর প্রতীক তারামন বিধি (৫) বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন সিতারা রহমান। এসব প্রতিবন্ধকতা দলবদ্ধভাবে দূরীকরণের জন্য কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার
ঘোষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: গুল রাওশান ফিরদৌস। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব সান্তনা রানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সুরাইয়া আশরাফী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা শামীম হোসেন, সহকারী প্রোগ্রামার শায়লা সারমীন তন্বী, তথ্যসেবা কর্মকর্তা জনাব ফাতেমা ইসলাম লিজা প্রমুখ।
বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে কন্যা শিশুদের অধিকারসহ সামাজিক প্রতিবন্ধকতা বিষয় সমূহ
তুলে ধরে মৌনতা দাস কথা। এসব প্রতিবন্ধকতা দূরীকরণে সকলে একত্রিত হয়ে কাজ করার
অঙ্গিকার ব্যক্ত করে।
এসময় বক্তারা বলেন, আলোচনায় বক্তাগণ কন্যা শিশুদের শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে, প্রযুক্তিতে আগ্রহ বৃদ্ধিতে মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে, অন্যায় দেখলে দলবদ্ধভাবে প্রতিবাদ করতে সর্বোপরি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে অনুপ্রানিত
করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net