1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬৩ বছর বয়সের এক বৃদ্ধ টানা চার ঘণ্টা উত্তাল মেঘনা নদী সাতঁরিয়ে রেকর্ড করলেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি

৬৩ বছর বয়সের এক বৃদ্ধ টানা চার ঘণ্টা উত্তাল মেঘনা নদী সাতঁরিয়ে রেকর্ড করলেন

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী |
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৯ বার

নরসিংদীতে শহিদুল ইসলাম নামে ৬৩ বছর বয়সের এক বৃদ্ধ টানা চার ঘণ্টা উত্তাল মেঘনা সাঁতার কেটেছেন । সোমবার সকাল ৮টায় রায়পুরা উপজেলার মনিপুরাঘাট থেকে তিনি সাঁতার শুরু করেন।দুপুর ১২টায় নরসিংদী সদরের থানার ঘাট এলাকায় পৌঁছালে শেষ হয় তার সাঁতার। শহিদুল ইসলাম (৬৩) পেশায় একজন কৃষক। রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দড়ি বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে বকুল মিয়া নামে এক পল্লিচিকিৎসক কিশোরগঞ্জের ভৈরব থেকে রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরাঘাটে নদী সাঁতরে আসেন। সেখান থেকে উদ্ধুদ্ধ হয়ে বৃদ্ধ কৃষক শহিদুল ইসলামও সিদ্ধান্ত নেন তিনিও সাঁতরে মেঘনা পাড়ি দেবেন।তবে তার গন্তব্য রায়পুরার মনিপুরাঘাট থেকে নরসিংদী সদরের থানার ঘাটের ১৫ কিলোমিটার দূরত্ব। এরপর থেকেই গ্রামবাসী ঘোষণা দেন, এই মেঘনা পার হতে পারলে তাকে দেড় লক্ষাধিক টাকা পুরস্কার দেওয়া হবে। শহিদুল ও সেই প্রস্তাবে রাজি হয়ে ঘোষণা দেন, পুরস্কারের টাকা তিনি বাড়ির পাশে নির্মাণাধীন মসজিদে দান করবেন।
সোমবার সকাল ৮টার দিকে রায়পুরার মনিপুরা বাজারের ঘাট থেকে তিনি সাঁতার শুরু করেন। টানা ৪ ঘণ্টা উত্তাল মেঘনার ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে দুপুর ১২টার দিকে পৌঁছান নরসিংদী সদরের থানার ঘাট এলাকায়। পরে স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।গ্রামবাসী কাউসার আহমেদ বলেন, এই বয়সেও এই উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সাঁতার শুরুর সময় থেকে শেষঅব্দি আমি সঙ্গে ছিলাম নৌকায় করে। পারবে না, নৌকায় ওঠে যাবে এমনটা মনে হয়নি ওনাকে দেখে। ১৫ কিলোমিটার সাঁতরে গন্তব্যে এসেও বলেছেন, ‘আরও সাঁতরাতে পারব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net