1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা উপজেলার ইউএনওর সাথে জুঁইদন্ডী শাহ্ শরফিয়া একতা সংঘের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী

আনোয়ারা উপজেলার ইউএনওর সাথে জুঁইদন্ডী শাহ্ শরফিয়া একতা সংঘের সৌজন্য সাক্ষাৎ

মুহাম্মদ মুরাদ আহমেদ শাওন, চট্টগ্রাম প্রতিনিধি |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৬ বার

আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার জনাব শেখ জোবায়ের আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন,জুঁইদন্ডী ইউনিয়নের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন”জুঁইদন্ডী শাহ্ শরফিয়া একতা সংঘ’র একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার ২৩ শে সেপ্টেম্বর বেলা ৪ ঘটিকার সময় আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসারকে জুঁইদন্ডী শাহ্ শরফিয়া একতা সংঘ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অত্র সংগঠনের প্রতিবেদন পেশ করা হয়।

সে সময় উক্ত সংগঠনের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি আব্দুল হালিম,সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মোঃতৌহিদুল ইসলাম,সহ সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আখতারুজ্জামান বাবু।

এসময় আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার জনাব শেখ জোবায়ের আহমেদ অত্র সংগঠন সম্পর্কে জানতে চাইলে, উক্ত সংগঠনের সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান প্রতিবেদন পেশকালে বলেন, ১১নং জুঁইদন্ডী ইউনিয়নে আমরা নানা মানবিক কাজ সম্পাদন করেছি তার মধ্যে করোনাকালিন উক্ত সময়ে মাস্ক বিতরণ, সমাজের গরীব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণসহ, নানা সমাজসেবামূলক কাজ করেছি। এবং তিনি আগামী কর্মপরিকল্পনার বিবরণী পেশ করেন।

এসময় আনোয়ারা উপজেলার ইউএনও বলেন, জুঁইদন্ডী শাহ্‌ শরফিয়া একটি সামাজিক সচেতনতামূলক আন্দোলন, তিনি উক্ত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে প্রশাসনিক সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net