1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

কুবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে ‘Green Energy: A way towards the Sustainable Development and Physics in Biology: Medical Radioisotope production to Nuclear Medicine ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাচুর্য়াল ক্লাসরুমে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী। প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়সাল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কুমিল্লার এই শালবন বিহারে এক সময় জ্ঞান চর্চা হতো। সেই জায়গায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সাধনার অপূর্ব জায়গা, জ্ঞান সৃষ্টির আদর্শ জায়গা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাঁরা পিএইচডি করেছেন তাঁরা একজন দার্শনিক এবং জ্ঞানের উচ্চমাত্রায় অবস্থান করেন। এই কর্মশালায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net