1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিরোজপুরে দুদকের ২ মামলায় পৌর মেয়র দম্পতির জামিন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন

পিরোজপুরে দুদকের ২ মামলায় পৌর মেয়র দম্পতির জামিন

পিরোজপুর প্রতিনিধি মোঃ-ফয়সাল হাসান:
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৭ বার

পিরোজপুরে পৌরসভার মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের দায়ের করা ২ মামলায় জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ। আজ সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ দেন। ২৮ মার্চ দুই মামলায় পৌর মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিন নেন।
মামলার আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে গত ১৮ মার্চ পৃথক দুটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক মামলায় মেয়র ও তার স্ত্রী এবং অন্যটিতে মেয়রসহ পৌরসভার ২৭ কর্মকর্তা-কর্মচারীদের অভিযুক্ত করা হয়। উক্ত মামলায় পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ দেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে এ বছরের ১৮ মার্চ একটি মামলায় মেয়র ও তার স্ত্রীকে অভিযুক্ত করে জ্ঞাত আয়বর্হিভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ এবং অন্যটিতে মেয়র ও কাউন্সিলর আব্দুস সালামসহ ২৭ জনের বিরুদ্ধে নিয়োগে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে এ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net