1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন মাগুরা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মাগুরায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন মাগুরা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭২ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১১সেপ্টেম্বর শনিবার বিকেলে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে চাম্পিয়ন ‘মাগুরা মহিলা ফুলবল দল’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও ডিসি পত্নী প্রফেসর ডক্টর নাসরিন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন দলের সদস্যদের মাঝে ক্রেস্ট, দেড় লক্ষ টাকার চেক ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন।
শ্রীপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও উপজেলা চেয়ারম্যান পত্নী নাজমুন নাহার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানাসহ জেলা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে সম্প্রতি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে রাজশাহী জেলা মহিলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হওয়া ‘মাগুরা মহিলা ফুলবল দলে’র সদস্যদের হাতে ক্রেস্ট, ক্রীড়া সামগ্রী এবং খুলনার কমিশনারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও মাগুরা জেলা প্রশাসকের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ২০জন অস্বচ্ছল নারী উদ্যোক্তাকে ২০টি সেলাইমেশিন প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net